ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ধানমন্ডির সপ্তক স্কয়ারে আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরের সপ্তক স্কয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শুক্রবার বিকেল ৪টা ৪৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে শুক্রবার (২২ মার্চ) বিকেলে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। পরে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, ধানমন্ডি ২৭ নম্বরের সপ্তক স্কয়ারে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত এবং হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

ads
ads
ads

Our Facebook Page

↑